চন্দ
একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা, শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়, ভিজে যাবে চটি জামা মাথা থাকবেনা রাস্তায় গাড়ী ঘোড়া, দোকান পাট সব বন্ধ। শুধু তোমার আমার হৃদয়ে, ভিজে মাটির সোঁদা গন্ধ। একদিন বৃষ্টিতে বিকেলে, মনে পড়ে যাবে সব কথা। কথা দিয়ে কথাটা না রাখা, ফেলে আসা চেনাচেনা ব্যথা। অদূরে কোথাও কোন রেডিওতে, এই পথ যদি না শেষ হয়। আর বৃষ্টির রং হয়ে যাবে নীল, আর আকাশের রংটা ছাই। একদিন, বৃষ্টিতে একদিন, বৃষ্টিতে বিকেলে.........।।
কোন মন্তব্য নেই